নভেম্বরের আগে আসছে না মেটএক্স

১৬ আগষ্ট, ২০১৯ ১৫:৪১  
হুওয়ায়‘র প্রথম ভাঁজযোগ্য ফোন মেট এক্স সেপ্টেম্বরে বাজারে আসার প্রচার পেলেও শেষতক এই খবর নাকচ করে দিয়েছে চীনের প্রযুক্তি জায়ান্ট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুয়াওয়ের পক্ষ থেকে বলা হয়েছে ডিভাইসটি সেপ্টেম্বরে বাজারে আনার “কোনো সম্ভাবনা নেই”। পাশাপাশি নভেম্বরের আগে এটি বাজারে আনা সম্ভব না হলেও চলতি বছরের কোনো এক সময় ফোল্ডএবল ডিভাইসটি বাজারে আসবে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট দ্য ভার্জ। তবে ফোনটি বাজারে আনতে কেন দেরী হচ্ছে তার কারণ জানায়নি হুয়াওয়ে। অশ্য হুয়াওয়ের এক মুখপাত্র বলেছেন, “আমাদের সম্মান নষ্ট হবে এমন কোনো পণ্য আমরা বাজারে আনতে চাই না।” এদিকে বেশ কয়েকবার বিলম্বের পর সেপ্টেম্বরে গ্যালাক্সি ফোল্ড বাজারে আনার কথা নিশ্চিত করেছে স্যামসাং। তাই ফোল্ডএবল ফোনের দৌড়ে কিছুটা এগিয়েই যাচ্ছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।